1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মহারাষ্ট্রে গ্লাভস কারখানায় আগুন, নিহত ৬

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মহারাষ্ট্রে একটি গ্লাভস কারখানায় ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। রোববার (৩১ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কারখানার শ্রমিকদের বরাতে প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত সোয়া দুইটার দিকে কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়ে। এসময় শ্রমিকরা সেখানে ঘুমিয়ে ছিলেন।

মোহন মুঙ্গসে নামে একজন দমকল কর্মকর্তা  জানিয়েছেন, ‘রাত সোয়া দুইটায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা একটি কল পাই। যখন আমরা ঘটনাস্থলে পৌঁছাই, তখন পুরো কারখানায় আগুন জ্বলছিল। স্থানীয়রা আমাদের জানায়, ছয়জন লোক ভেতরে আটকা পড়েছেন। পরে আমাদের কর্মকর্তারা ভেতরে প্রবেশ করেন এবং ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়।’

রোববার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছেন দমকলকর্মীরা। তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com