1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

আলাল-নিরবসহ ৮ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম :: রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

ঢাকা: রাজধানীর ধানমন্ডি থানার নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবসহ ৮ জনকে পৃথক দুই ধারায় তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল কাদের জুয়েল, শহিদুল ইসলাম, হারুন উর রশিদ, ওবাদুল হক নাসির ও শহিদুল ইসলাম হীরা।

এক ধারায় তাদের এক বছর করে কারাদণ্ড, ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং আরেক ধারায় দুই বছরের কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুই ধারার সাজা একত্রে চলবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে প্রত্যেকে আসামির দুই বছরের কারাভোগ করতে হবে।

২০১৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডি থানার সাত মসজিদ রোডে আসামিরা একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড ঘটায়। ওই ঘটনায় ধানমন্ডি থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ফরাজী মামলাটি করেন।

২০১৪ সালের ১৫ ডিসেম্বর তদন্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন ডিপি পুলিশের সাব ইন্সপেক্টর মো. আবু সাঈদ।

মামলার বিচার চলাকালে আদালত ১৭ জনের মধ্যে ৬ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com