1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জাপানে শক্তিশালী ভূমিকম্প: উ. কোরিয়া-রাশিয়াতেও সুনামি সতর্কতা জারি

  • আপডেট টাইম :: সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : নতুন বছরের প্রথম দিনেই জাপানের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করে বাসিন্দাদের জাপান সাগরের উপকূল সংলগ্ন এলাকা থেকে সরে যেতে বলা হয়েছে।

অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, জাপান সাগরের উপকূলের কিছু অংশে ইতিমধ্যে এক মিটার উঁচু সুনামি আঘাত হেনেছে, আরও উঁচু ঢেউ আঘাত হানবে বলে ধারণা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরের উপকূলীয় প্রিফেকচার ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামাতে সুনামি সতর্কতা জারি করেছে।

আবহাওয়া সংস্থার পূর্বাভাসে বলা হয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় এসব এলাকায় সমুদ্রের ঢেউ ৫ মিটারের (১৬ ফুটের কিছু বেশি) অধিক উচ্চতায় উঠতে পারে।

এদিকে এর জেরে উত্তর কোরিয়া এবং রাশিয়ার কিছু অংশেও ১ মিটার (৩ ফটু) উচ্চতার ঢেউয়ের সতর্কতাও জারি করা হয়েছে। রাশিয়ান কর্মকর্তারা সাখালিন দ্বীপে সুনামি সতর্কতা জারি করেছেন। দ্বীপের পশ্চিম উপকূল সুনামি আঘাত হানতে পারে বলে স্থানীয়দের সতর্ক করা হয়েছে।

নিকটবর্তী দেশ দক্ষিণ কোরিয়ায়, আবহাওয়া সংস্থা পূর্ব উপকূলীয় শহরের বাসিন্দাদের সমুদ্রপৃষ্ঠের সম্ভাব্য পরিবর্তনের দিকে নজর রাখার আহ্বান জানিয়েছে। বড় ধরনের ঢেউ আছড়ে পড়তে পারে বলে বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com