1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দক্ষিণ কোরিয়ার বিরোধীদলীয় নেতাকে ছুরিকাঘাত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় বিরোধী ডেমোক্রেটিক পার্টির নেতা লি জায়ে-মিউংকে ছুরিকাঘাত করা হয়েছে। মঙ্গলবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর বুসান সফরকালে হামলার শিকার হন তিনি। তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপের বরাতে এ খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, ডেমোক্রেটিক নেতা লি স্থানীয় সময় মঙ্গলবার সকালে বুসানের একটি প্রস্তাবিত বিমানবন্দরের সাইট পরিদর্শন করার সময় অজ্ঞাত এক ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়। লিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ডেমোক্রেটিক পার্টির একজন কর্মকর্তা এবং ফায়ার বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ছুরিকাঘাতে লির ঘাড়ে প্রায় ১ সেন্টিমিটার গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে নেওয়ার সময় তার জ্ঞান ছিল।

ইয়োনহাপের খবরে বলা হয়েছে, হামলাকারীর বয়স ৫০ বা ৬০ বছরের বলে মনে হয়েছে। তিনি একটি অটোগ্রাফ চেয়ে লির কাছে যান, তারপর হঠাৎ করে এগিয়ে গিয়ে তাকে আক্রমণ করেন। হামলাকারীকে দমন করা হয় এবং ঘটনাস্থলে গ্রেপ্তার করা হয়েছে।

প্রকাশিত সংবাদের ছবিতে দেখা গেছে যে, লি তার চোখ বন্ধ করে মাটিতে শুয়ে আছেন এবং তার আশেপাশের অন্যান্য লোকেরা তার ঘাড়ের পাশে একটি রুমাল চেপে আছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটি একটি অগ্রহণযোগ্য কাজ। প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তিনি লির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সর্বোত্তম চিকিৎসার নির্দেশ দিয়েছেন। লির দ্রুত সুস্থতা কামনা করেছেন প্রেসিডেন্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com