1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে স্কুলে শিক্ষার্থীর গুলিতে নিহত ২, আহত ৫

  • আপডেট টাইম :: শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে একজন শিক্ষার্থী ৬ জনকে গুলিবিদ্ধ করেছে। যাদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া বন্দুকধারী শিক্ষার্থী নিজেও নিহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আইওয়া পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ছিল আইওয়ার পেরি হাইস্কুলের স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন। এদিন সকাল সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ৪ জন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে।

নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর বলে জানান আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট।

তিনি বলেন, সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com