1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজার শাসনে ভূমিকা রাখতে আরব দেশগুলোকে চাপ যুক্তরাষ্ট্রের

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা পরিচালনায় ভবিষ্যত ভূমিকা পালনের জন্য আরব দেশগুলোকে চাপ দিচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এ ব্যাপারে সরাসরি কথা বলার জন্য শনিবার রাতে আরব দেশগুলো সফর শুরু করেছেন তিনি।

ব্লিঙ্কেন শনিবার গভীর রাতে জর্ডানে পৌঁছেছেন। সেখানে তিনি বাদশাহ আব্দুল্লারহ সঙ্গে বৈঠক করেছেন। তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতে রোববার সফর করবেন।

মার্কিন পরররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভ্রমণকারী মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ব্লিঙ্কেন এই সফরগুলোতে দ্বিধাগ্রস্ত মুসলিম দেশগুলোকে গাজার পুনর্গঠন, শাসন এবং নিরাপত্তায় ভূমিকা রাখার জন্য চাপ দেবেন। মার্কিন প্রতিনিধি দল আগামী দিনে ইসরায়েলের কাছে গাজার ভবিষ্যতের সংবেদনশীল ইস্যুতে আরব রাষ্ট্রগুলোর মনোভাব তুলে ধরবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বৃহস্পতিবার জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়ন এবং আঞ্চলিক অংশীদারদের সাথে অংশীদারিত্বে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি বহুজাতিক টাস্ক ফোর্স গাজায় পুনর্বাসনের দায়িত্ব নিতে পারে। তবে ইসরায়েল গাজায় তার অপারেশনাল স্বাধীনতা বজায় রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com