1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়িতে হামলা, ৫ পুলিশ সদস্য নিহত

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পোলিও ক্যাম্পেইনের গাড়ি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কয়েক ডজন।

সোমবার (৮ জানুয়ারি) সকালের দিকে আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি উপজাতীয় জেলা বাজাউরে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক উদ্ধার সেবার মুখপাত্র বিলাল ফাইজি বলেছেন, ভোরে পুলিশের দল পোলিও টিকাদান ক্যাম্পেইনে যাওয়ার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। আমরা আহতদের বেশিরভাগকে বাজাউরের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করেছি। তবে গুরুতর আহতদের পেশোয়ারে পাঠানো হয়েছে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের পোলিও ক্যাম্পেনের সঙ্গে যুক্ত বহু মানুষ হত্যার শিকার হয়েছেন। তবে এসব হামলার মূলে ছিল পাকিস্তান তালেবান।

এদিকে আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর পাকিস্তান। সম্প্রতি আরব সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা বৃদ্ধির পর এ পদক্ষেপ নিলো দেশটি।

পাকিস্তানি নৌবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, দুই থেকে তিনটি যুদ্ধজাহাজ পাকিস্তান অভিমুখে চলাচলকারীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের রুট ও তৎসংলগ্ন এলাকায় নিয়মিত টহল দেবে।

সূত্র: জিও নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com