1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ দিলেন রাষ্ট্রপতি

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এর মাধ্যমে টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন তিনি।

বুধবার (১০ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। সংবিধানের নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি।

বুধবার দ্বাদশ সংসদ নির্বাচনে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নেন। শপথের পর আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনা সংসদ নেতা নির্বাচিত করা হয়।

নিয়ম অনুযায়ী সংসদে সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের আস্থাভাজন সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। একইসঙ্গে তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠনের জন্য সম্মতি দিয়েছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, নতুন মন্ত্রিসভা গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান মন্ত্রিসভা ভেঙে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন।

দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। টানা চতুর্থবারের মতো জাতির পিতার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দলটি। আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com