1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
প্রকাশ্যে শিয়ালের মাংস বিক্রি, প্রমাণের জন্য পাশে রেখেছিল কাটা মাথা ৩৫০০ টাকায় ‘লাইফটাইম মেম্বারশিপ’ দিতেন পর্নো ভিডিও বানানো সুমাইয়া বিশ্বের বর্তমান পরিস্থিতি বদলাতে মহানবীর আদর্শ অনুসরণের বিকল্প নেই: ডিএসসিসি প্রশাসক নালিতাবাড়ীতে সরকারি নাজমুল স্মৃতি কলেজে ঈদে মিলাদুন্নবী উদ্‌যাপন শেরপুরে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া বম্বে সুইটসের মসলা, বাঘাবাড়ী ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী রংপুরের হত্যাকাণ্ডের আসামিরা দ্রুত সময়ে গ্রেপ্তার হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী নালিতাবাড়ীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

শপথ নিলেন জাতীয় পার্টির ১১ সংসদ সদস্য

  • আপডেট টাইম :: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জাতীয় পার্টির (জাপা) ১১ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন।

বুধবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের নেতৃত্বে দল‌টির কো-চেয়ারম‌্যান ব‌্যরিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম‌্যান এবিএম রুহুল আ‌মিন হাওলাদার, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু, কে এম সে‌লিম ওসমান, গোলাম কিব‌রিয়া টিপু, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উ‌দ্দিন চৌধুরী, হা‌ফিজ উদ্দিন আহ‌মেদসহ দলে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

শেরেবাংলা নগরে সংসদ ভবনের পূর্ব ব্লকের প্রথম লেভেলের শপথকক্ষে এ শপথ অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব এ কে এম আব্দুস সালাম শপথ পরিচালনা করেন।

বুধবার সকাল ১০টা শপথ অনুষ্ঠানের শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজে শপথ নেন। পরে আওয়ামী লীগের ২২২ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। বেলা ১১টায় শপথ পড়ান ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্যকে।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুয়ায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে জাতীয় পার্টি ১১ আসনে জয় লাভ করে। ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করে। এছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টির প্রার্থী একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। আর ৬২টি আসনে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com