1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা, শুরু হয়েছে শুনানি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা। গত ডিসেম্বরে এ মামলা করা হয়। ফলে বেশ কিছু দিন পর এ মামলার শুনানি শুরু হলো।

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত এ আদালতে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) যুক্তিতর্ক উপস্থাপন করছে দক্ষিণ আফ্রিকা। পরদিন শুক্রবার প্রতিক্রিয়া জানাবে ইসরায়েল।

ডিসেম্বরে মামলা করার পরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্বাগত জানানো হয়েছে। দাবি উঠছে যুদ্ধবিরতির।

গত ৭ অক্টোবর থেকে গাজায় অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ২৩ হাজার ২১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৯ হাজারের বেশি। নিহতদের অধিকাংশ নারী ও শিশু।

তাছাড়া বোমা হামলা চালিয়ে ধ্বংস করা হয়েছে গাজার ঘরবাড়ি। বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা করে দক্ষিণ আফ্রিকা।

আদালতের কাছে এক আবেদনে দক্ষিণ আফ্রিকা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করে। কারণ সেখানে একটি জাতিগোষ্ঠীর বিরুদ্ধে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।

তবে ঘনিষ্ঠতম মিত্রের বিরুদ্ধে সব অভিযোগ প্রত্যাখ্যান করে ওয়াশিংটন দাবি করেছে, গাজায় কোনো গণহত্যাই হয়নি।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com