1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো

ময়মনসিংহ-৩ স্থগিত আসনে নৌকার নিলুফার আনজুম জয়ী

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

ময়মনসিংহ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার আনজুম জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৪ হাজার ৪৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।

শনিবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থগিত হওয়া ভালুকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৩২ জন। এর মধ্যে ভোট পড়েছে এক হাজার ৬৭৭ ভোট। নৌকা পেয়েছে এক হাজার ২৯৫ এবং ট্রাক প্রতীকের সোমনাথ সাহা পেয়েছেন ৩৫৫ ভোট।

নিলুফার আনজুম প্রথমবার নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হলেন। বর্তমানে তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সোমনাথ সাহা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এর আগে সকাল ৮টায় ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

গৌরীপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল করিম বলেন, কোনো বিশৃঙ্খলা ছাড়াই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এর আগে গত ৭ জানুয়ারি ভোটগ্রহণ চলাকালে ভালুকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করলে ভোটগ্রহণ বাতিল করা হয়। ময়মনসিংহ-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম ও স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com