1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

শীতে দিল্লিতে রেড অ্যালার্ট জারি, সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে আজ ভোরে মৌসুমের সবচেয়ে বেশি শীত রেকর্ড করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। টানা দ্বিতীয় দিনের মতো তাপমাত্রা তিন ডিগ্রিতে রয়েছে। ভোরে সর্বনিম্ন ৩.৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগের দিন রেকর্ড হয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দিল্লি ও আশপাশের এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দিল্লিতে ঘন কুয়াশার কারণে খুব কাছের কিছুও দেখা যাচ্ছে না। এখানে দৃশ্যমানতা ২০০ মিটার রেকর্ড করা হয়।

আগামী কয়েকদিন দিল্লিতে এমন তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

এনডিটিভি জানিয়েছে, দিল্লি এবং দেশের অন্যান্য অংশে আবহাওয়া সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৮টি দিল্লিগামী ট্রেন এক থেকে ৬ ঘণ্টা বিলম্বিত হয়েছে। কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কম থাকায় দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট অপারেশন বিলম্বিত হয়।

দিল্লির পাশাপাশি হরিয়ানা এবং চণ্ডীগড়ে রেড অ্যালার্ট করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি রাজস্থানেও ঠান্ডা ও কুয়াশার কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com