1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় ভোররাতে ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমান বাহিনী।

কয়েকটি হামলায় মস্কো তার সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন জুড়ে অন্তত পাঁচটি অঞ্চলে রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

তবে ক্ষেপণাস্ত্রগুলো কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করেছে কিনা, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ইউক্রেনীয় বিমান বাহিনী। কর্মকর্তারা স্বাভাবিকের তুলনায় নতুন এই হামলা সম্পর্কে অনেক কম তথ্য প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স।

হামলার সময় ইউক্রেনের বিমান বাহিনী সতর্ক করেছিল যে, রাশিয়া কিনজাল ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এই ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে ১০ গুণ বেশি দ্রুতগতিতে ছুটতে পারে।

চেরনিহিভের উত্তরাঞ্চলের পুলিশ ভূপাতিত রুশ ক্ষেপণাস্ত্রের ফলে সৃষ্ট একটি বড় গর্তের ছবি টেলিগ্রামে পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘শত্রুর ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতের ফলে বেশ কয়েকটি ব্যক্তিগত বাড়ি ও অনাবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একটি ভবন কার্যত ধ্বংস হয়ে গেছে। একটি কুকুরকে মারা গেছে কিন্তু কোনো মানুষ আহত হয়নি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com