1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

বলভিয়ায় বাস-ভ্যানের সংঘর্ষে নিহত ৭

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ বলভিয়ায় যাত্রীবাহী ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। রোববার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বলভিয়ার ওরোরোর পশ্চিম বিভাগের চাল্লাপাতা শহরের কাছে দুটি গণপরিবহন- একটি ভ্যান ও একটি বাসের মধ্যে গতকাল শনিবার এ সংঘর্ষ ঘটে।

যাত্রীবাহী ভ্যানটি বিপরীত লেনের দিকে চলে যায় এবং তারিজা থেকে লা পাজগামী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের মধ্যে ৬ জন ভ্যানের যাত্রী এবং একজন বাসের যাত্রী।

স্থানীয় টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যম শেয়ার করা ছবিতে দেখা গেছে, সংঘর্ষে ভ্যানটি দুমড়েমুচরে গেছে এবং বাসের সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com