1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

যুক্তরাষ্ট্রে হট এয়ার বেলুন দুর্ঘটনায় নিহত ৪

  • আপডেট টাইম :: সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের মরুভূমি রাজ্য অ্যারিজোনায় একটি হট এয়ার বেলুন বিধ্বস্ত হয়ে চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার (১৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিনহুয়া নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাটি গতকাল শনিবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে গ্রামীণ একটি মরুভূমিতে ঘটে, যা রাজ্যের রাজধানী শহর ফিনিক্স থেকে প্রায় ১০৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত।

স্থানীয় কেএনএক্সভি নিউজ চ্যানেল জানিয়েছে, ওই বেলুনে আটজন স্কাইডাইভার, চারজন যাত্রী এবং একজন পাইলটসহ মোট ১৩ জন ছিলেন। তবে স্কাইডাইভাররা দুর্ঘটনার আগে গন্ডোলা থেকে বেরিয়ে গিয়েছিলেন।

প্রত্যক্ষদর্শীরা স্থানীয় কর্মকর্তাদের জানিয়েছেন, বেলুনটি সরাসরি মাটিতে আছড়ে পড়ে বিধস্ত হয়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বাকি তিনজন পরে মারা যায়। পঞ্চম ব্যক্তি বর্তমানে হাসপাতালে গুরুতর অবস্থায় রয়েছেন।

তবে এই দুর্ঘটনার কারণ জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এই দুর্ঘটনার বিষয়ে তদন্ত করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com