1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজায় নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়ালো

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়িয়েছে। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ১৩২ জন নিহত এবং ২৫২ জন আহত হয়েছে। এতে ৭ অক্টোবর থেকে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ১০০ জনে। এছাড়া এ সময়ে আহত হয়েছে আরও ৬০ হাজার ৮৩৪ জন।

জাতিসংঘের মতে, গাজার জনসংখ্যার ৮৫ শতাংশ ইতিমধ্যে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। এ ছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

রোববার জাতিসংঘের মহাসচিব তেদ্রোস আধানম গ্রেব্রিয়েসাস বলেছেন, ‘গাজার বাসিন্দারা নরকে বসবাস করছেন এবং কোনও স্থানই নিরাপদ নয়।’

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত হামাসের বিরুদ্ধে তার দেশ যুদ্ধ চালিয়ে যাবে বলে অঙ্গীকার করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com