1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গুজরাটে পিকনিকে গিয়ে নৌকাডুবি, ১২ শিক্ষার্থীসহ ১৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গুজরাটের ভাদোদরায় একটি লেকে নৌকা উল্টে ১২ স্কুল শিক্ষার্থীসহ ১৪ জন মারা গেছেন। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, নৌকায় ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী উঠেছিল। এ সময় নৌকায় কোনো লাইফ-জ্যাকেটও ছিল না বলে জানিয়েছেন তারা।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়তো কাদার মধ্যে আটকে গেছে।

পুলিশ কমিশনার অনুপম সিং বিবিসিকে বলেন, নৌকায় কোনো লাইফ জ্যাকেট ছিল না।

এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি এবং দুর্ঘটনায় আহতদের পরিবারকে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com