1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইসরায়েলের হামলায় ইরানের ইন্টেলিজেন্স প্রধান নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কূটনৈতিক এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সিরিয়ায় নিযুক্ত ইরানের ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের ইন্টেলিজেন্স প্রধান নিহত হয়েছেন। তাছাড়া হামলায় তার দুই সহকারী ও অন্য দুই গার্ডও নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) ইরানের গণমাধ্যমের বরাত দিয়ে সংবাদমাধ্যম এএফপি এ তথ্য জানিয়েছে।

বলা হয়েছে, সিরিয়ার রাজধানীর পশ্চিমাঞ্চলের মাজেহ এলাকায় এই হামলার ঘটনা ঘটেছে। ওই এলাকায় লেবানন ও ইরানসহ বেশ কিছু দেশের কূটনৈতিক মিশন রয়েছে।

একটি সূত্রে বরাত দিয়ে বলা হয়, এই হামলার মূল লক্ষ্য ছিল ইসলামিক রেব্যুলেশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ইন্টেলিজেন্স ইউনিট। হামলার সময় আইআরজিসির এক কর্মকর্তা ও তার সহকারী ওই ভবনে ছিলেন।

সূত্রটি জানিয়েছে, ইরাকে মোসাদের কার্যালয়ের ওপর হামলার প্রতিশোধ নিতে ইসরায়েল এই হামলা চালাতে পারে।

এর আগে ১৬ জানুয়ারি ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, ইরাকের কুর্দিস্তানের রাজধানী ইরবিলে হামলা চালিয়ে ‘একটি গুপ্তচর সদরদপ্তর’ এবং ‘ইরানবিরোধী সন্ত্রাসী গোষ্ঠীর ঘাঁটি’ ধ্বংস করেছে আইআরজিসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com