1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হাছান মাহমুদের বৈঠক

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। শনিবার (২০ জানুয়ারি) উগান্ডার রাজধানী কাম্পালায় তারা বৈঠক করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কাম্পালায় ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম শীর্ষ সম্মেলনে যোগ দেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় সাইড লাইনে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

ড. এস জয়শঙ্কর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান। উভয় নেতা পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয় ও দুদেশের মধ্যে বিদ্যমান চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার উপায় নিয়ে আলোচনা করেন।

তারা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন নয়াদিল্লি সফর নিয়েও আলোচনা করেন।

ড. হাছান মাহমুদ ১৯-২০ জানুয়ারি জোট নিরপেক্ষ আন্দোলন-ন্যাম ১৯তম শীর্ষ সম্মেলনে এবং ২১-২২ জানুয়ারি জি-৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত এবং কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনারসহ অন্য কর্মকর্তারা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com