1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ইরাকে মার্কিন বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম :: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী। এ হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন।

মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের বরাত দিয়ে রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের পশ্চিমাঞ্চলে একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী শনিবার সন্ধ্যায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়।

বিবৃতিতে বলা হয়েছে বলেছে, শনিবার ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই আটকে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা এড়িয়ে গিয়ে ঘাঁটিতে আঘাত করেছিল। হামলার পর ক্ষয়ক্ষতির বিষয়টিও মূল্যায়ন করা হচ্ছে বলে এতে বলা হয়েছে।

বিবিসি বলছে, হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা সদস্য আহত হয়েছেন এবং তাদের ‘আঘাত মূল্যায়ন করা হচ্ছে’। এছাড়া হামলায় অন্তত একজন ইরাকি সেনা সদস্য আহত হয়েছেন।

ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স নামক একটি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি অনুসারে, এই গোষ্ঠীটি ২০২৩ সালের শেষের দিকে আত্মপ্রকাশ করে, যারা ইরাকে পরিচালিত বেশ কয়েকটি ইরান-অনুষঙ্গী সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গঠিত। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই গোষ্ঠী মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্যান্য হামলারও দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com