1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

মাদক পাচারের দায়ে ভিয়েতনামে ৯ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভিয়েতনামের একটি আদালত আজ সোমবার দেশটিতে সবচেয়ে বড় মাদক পাচারের একটি মামলার রায়ে নয়জনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছেন।

ভিএন এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, সাজাপ্রাপ্তদের ২০২২ সালে লাওস থেকে ভিয়েতনামে ১০৫ কেজি মেথামফেটামিন ও হেরোইন পাচারের মামলায় দোষী সাব্যস্ত করে এই রায় দেওয়া হয়েছে।

রয়টার্স জানিয়েছে, ভিয়েতনামে বিশ্বের সবচেয়ে কঠিন মাদক আইন রয়েছে। যেখানে যেকেউ ১০০ গ্রাম বা তার বেশি হেরোইন, মেথামফেটামিন, কোকেন বা অ্যামফিটামিন পাচারের জন্য দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ডের সম্মুখীন হতে হয়।

এরপরও দেশটিতে ব্যাপকভাবে মাদকপাচারের ঘটনা ঘটছে। ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত বছর ২৬ হাজার ৪৬৯টি মামলায় ৪১ হাজার ৪০০ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, যা ২০২২ সালে ৩৬ হাজার গ্রেপ্তার ও ২৪ হাজার মামলার ঘটনা চেয়ে বেশি।

গত বছরের নভেম্বরে, দেশটির হো চি মিন শহরের একটি আদালত ২০২০ সালে কম্বোডিয়া থেকে ২১৬ কেজি মাদক ভিয়েতনামে নিয়ে যাওয়ার অভিযোগে একটি ট্রান্স-ন্যাশনাল মামলায় দুই দক্ষিণ কোরিয়ান ও একজন চীনা নাগরিকসহ মোট ১৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com