1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাজধানীতে মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি আরব

  • আপডেট টাইম :: বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। রাজধানী রিয়াদে চালু হতে যাওয়া এই দোকান থেকে শুধুমাত্র অমুসলিম কূটনীতিকরা মদ কিনতে পারবেন। সরকারি নথি ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নথিতে বলা হয়েছে, গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে এবং তাদের ক্রয়ের সাথে মাসিক কোটার বিষয়টি মানতে হবে।

এই পদক্ষেপটি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটিকে পশ্চিমা আদলে গড়ে তোলার প্রচেষ্টার একটি অংশ। দেশটির তেল-পরবর্তী অর্থনীতি গড়ে তোলার জন্য ভিশন ২০৩০ নামে পরিচিত বৃহত্তর পরিকল্পনারও অংশ।

মদের দোকানটি রিয়াদের কূটনৈতিক এলাকায় অবস্থিত। এখানে বিদেশী অমুসলিম কূটনীতিকদের প্রবেশাধিকার থাকবে। তবে অন্যান্য অমুসলিম প্রবাসীদের জন্য দোকানে প্রবেশাধিকার থাকবে কিনা তা স্পষ্ট নয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com