1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

সৎ ব্যবসায়ীদের প্রণোদনা, অসৎদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

ঢাকা: আইনের প্রতি শ্রদ্ধাশীল সৎ ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। একই সঙ্গে অসৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন তিনি।

শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অর্থ সচিব ড. খায়েরুজ্জামান মজুমদার, এফবিসিসিআই‘র প্রেসিডেন্ট মাহবুবুল আলম, এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান আবদুল মুক্তাদির প্রমুখ।

রাজস্ব বোর্ড দেশের অর্থনৈতিক অগ্রগতির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে, উল্লেখ করে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আজ সারা বিশ্বে স্বীকৃত। অর্থনৈতিক সব সূচকে বাংলাদেশের দুর্বার অগ্রগতি হলেও এখনো আমাদের কর-জিডিপি রেশিও সন্তোষজনক নয়। আমি আশা করি, জাতীয় রাজস্ব বোর্ড কর-জিডিপির অনুপাত বাড়াতে সচেষ্ট হবে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কাস্টমসের অন্যতম প্রধান কাজ বাণিজ্য সহজ করা। প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশের ধারাবাহিকতায় কাস্টমস সত্যিকার অর্থেই স্মার্ট হয়ে গড়ে উঠবে।

আমদানি ও রপ্তানির ব্যয় কমিয়ে আনার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, পূর্ণাঙ্গ অটোমেশনে নজর দিতে হবে।

অর্থপাচার রোধ করা কাস্টমসের অন্যতম দায়িত্ব, এ কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, এ দায়িত্ব পালনে কাস্টমসের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। আশা করছি, কাস্টমস এ দিকটিতে বিশেষভাবে নজর দেবে।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা দেওয়া হয় এনবিআর ও এর অধিভুক্ত দপ্তরের ১৭ জন কর্মকর্তা-কর্মচারী ও তিন প্রতিষ্ঠানকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com