1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

পঞ্চগড়ে তাপমাত্রা ৫ ডিগ্রিতে, তবে দেখা মিলেছে রোদের

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪

পঞ্চগড়: উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বইছে তীব্র শৈত্যপ্রবাহ। বিরাজ করছে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রাও। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে দেখা মিলেছে রোদেরও।

রোববার (২৮ জানুয়ারি) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা গত ৫ বছরের রেকর্ডের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এদিন দ্রুতই ঝলমলে রোদের দেখা মিলেছে।

এর আগে, শনিবার সকাল ৯টায় এখানে তাপমাত্রা ছিলো ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ছিলো মাঝারি শৈত্যপ্রবাহ। সূর্যের দেখা মিলেছিলো দুপুরের দিকে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিরাজ করলে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়। সে হিসেবে জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ।

এদিকে, সুর্যের মুখ দেখা গেলেও মিলছে না রোদের উষ্ণতা। বিকেল গড়ালে শুরু হয় হিমেল হাওয়া। সে হাওয়ায় প্রবাহিত হতে থাকে কনকনে শীত। সন্ধ্যার পর থেকেই বাড়তে থাকে শীতের তাণ্ডব। মধ্যরাত থেকে ভোর অবধি ঘন কুয়াশাচ্ছাদিত থাকে পুরো জেলা। বৃষ্টির মতো ঝরে কুয়াশা, সঙ্গে হিমেল বাতাস। দিনের চেয়ে রাতে শীতের তীব্রতা বেশি মনে হয়। হাঁড় কাঁপানো শীতের প্রকোপ থেকে বাঁচতে খড়খুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। যানবাহনগুলোকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ্ বলেন, গত ৫ বছরের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিলো ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার সেই রেকর্ড ভেঙে ৫ ডিগ্রিতে নেমেছে।

উল্লেখ্য, ২০১৮ সালে ৮ জানুয়ারি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছিলো ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা বাংলাদেশের ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com