1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাজস্থানে একসঙ্গে আত্মহত্যা করতে গিয়ে সরে গেলেন প্রেমিকা, প্রেমিকের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। তাই ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ার জন্য রেললাইনে দাঁড়ান তারা। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে এলেন প্রেমিকা। তার চোখের সামনেই চলন্ত ট্রেনের সামনে লাফিয়ে মারা গেলেন প্রেমিক।

গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানে। এতে মৃত্যু হয়েছে ৩৪ বছর বয়সী প্রেমিক রাজু ভাটের।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, পেশায় দিনমজুর রাজুর দুই সন্তান রয়েছে, রয়েছেন স্ত্রীও। তারপরেও রাজুর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল ২০ বছরের এক তরুণীর।

রাজুর পরিচিতরা জানিয়েছেন, দুজনেই বুঝেছিলেন বিয়ে করা সম্ভব নয়। এ নিয়ে বৃহস্পতিবার দুজনের মধ্যে ঝগড়া হয়। তার পরই একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারা। পুলিশকে ওই তরুণী জানিয়েছেন, দ্রুতগতি ট্রেনকে সামনে আসতে দেখে ভয় পেয়ে পিছিয়ে যান তিনি। কিন্তু রাজু ঝাঁপ দেন।

তবে রাজুর পরিবার এখন দাবি করছে, রাজুকে হত্যা করে তাঁর দেহ ট্রেনের সামনে ছুড়ে ফেলে দিয়েছে ওই তরুণীর পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজুর মরদেহ তারা নিতে রাজি হননি।

পুলিশ পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com