1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

আর্জেন্টিনায় সরকারবিরোধী বিক্ষোভে আহত ৬০

  • আপডেট টাইম :: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে আর্জেন্টিনায় কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। শনিবার (৩ ফেব্রুয়ারি) দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই কর্তৃক প্রস্তাবিত একটি সর্বজনীন বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বামপন্থিরা কংগ্রেসের সামনে বিক্ষোভ করার সময় নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের দমাতে জলকামাল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে ৬০ জন আহত হয়। সংঘর্ষের জেরে ছয়জনকে আটক করা হয়েছে। পুলিশের টিয়ার গ্যাসে সাংবাদিকরাও ক্ষতিগ্রস্ত হয়েছেন।

শ্রমিক সংগঠন, ছাত্র গোষ্ঠী এবং বিরোধী প্রতিনিধিরা সরকারবিরোধী এই বিক্ষোভকে সমর্থন করেছিল।

বিক্ষোভকারীদের ওপর পুলিশের অসম শক্তি ব্যবহার করায় বিরোধী দলগুলো স্বরাষ্ট্রমন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচের সমালোচনা করেছেন।

‘নেসেসিটি অ্যান্ড আরজেন্সি ডিগ্রি’ শিরোনামের প্রস্তাবিত বিলে অর্থনৈতিক নীতি পরিবর্তনসহ সরকারি প্রতিষ্ঠান বেসরকারি করার কথা বলা হয়েছে।

আর্জেন্টিনা গত এক যুগের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে ভুগছে। ইতোমধ্যে, মূল্যস্ফীতি প্রায় ২০০ শতাংশ। গত বছরের ডিসেম্বরের নির্বাচনের পরপরই এটিই প্রেসিডেন্ট হাভিয়ার মাইলির সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

বিলটি পাস করতে হলে মাইলিকে কংগ্রেসের উচ্চ ও নিম্ন দুই কক্ষকেই জোটবদ্ধ করতে হবে। উত্থাপিত বিলটি বুধবার নিম্ন কক্ষে পাস হলে, তা পরের সপ্তাহে সিনেটের উচ্চ কক্ষে উত্থাপিত হবে। বিনিয়োগকারী ও স্থানীয় ব্যবসায়ীদের উপর জোরালো প্রভাব ফেলবে নতুন এই বিলটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com