1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১১২

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বাড়ছেই। দেশটির ভালপারাইসো অঞ্চলে দাবানলে এখন পর্যন্ত অন্তত ১১২ জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এমন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

নিহতদের মধ্যে ৩২ জনকে এখন পর্যন্ত শনাক্ত করা সম্ভব হয়েছে। এছাড়া দেশজুড়ে এখনও প্রায় ৪০টির মতো দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

jagonews24.comছবি: এএফপি

এখন পর্যন্ত চিলিতে এটাই সবচেয়ে ভয়াবহ দাবানলের ঘটনা। ক্ষতিগ্রস্তদের অনেকেই গ্রীষ্মের ছুটিতে উপকূলীয় অঞ্চলে বেড়াতে গিয়েছিলেন। ভালপারাইসোতে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মধ্য চিলিতে প্রায় ১০ লাখ মানুষের বাসস্থান ভালপারাইসো অঞ্চলের অনেক অংশে কালো ধোঁয়ায় আকাশ ঢেকে গেছে। দমকলকর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

jagonews24.comছবি: এএফপি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com