1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

তুমব্রু সীমান্তে মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ নিহত ২

  • আপডেট টাইম :: সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আসা একটি মর্টার শেলের আঘাতে বাংলাদেশি নারীসহ ২ জন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে তুমব্রু সীমান্তের জলপাইতলী এলাকায় এ ঘটনা ঘটে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মারা যাওয়া বাংলাদেশি নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকার বাসিন্দা বাদশা মিয়ার স্ত্রী। নিহত অপরজন রোহিঙ্গা। তবে, তার নাম জানা যায়নি।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য দিল মোহাম্মদ ভুট্টো বলেন, মিয়ানমার থেকে একটি মর্টার শেল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় এসে পড়ে। এ সময় একজন বাংলাদেশি নারী ও একজন রোহিঙ্গা পুরুষ নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com