1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

হেলিকপ্টার দুর্ঘটনায় চিলির সাবেক প্রেসিডেন্ট পিনেরা নিহত

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : চিলির সাবেক প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা মঙ্গলবার একটি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থাটি জানিয়েছে, ৭৪ বছর বয়সী পিনেরা এবং আরও তিনজনকে বহনকারী হেলিকপ্টারটি দক্ষিণ চিলির একটি হ্রদে ডুবে যায়। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর কিছুক্ষণ পরেই সাবেক প্রেসিডেন্টকে মৃত ঘোষণা করা হয়। বাকি তিন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে পিনেরা হেলিকপ্টারটির পাইলট ছিলেন। হেলিকপ্টারটির গন্তব্য কোথায় ছিল তা জানাতে পারেননি কর্মকর্তারা।

পিনেরা প্রায়ই চিলির সাউদার্ন হ্যাম্পশায়ারে অবস্থিত মনোরম হ্রদের কাছে গ্রীষ্মকাল কাটাতেন। তিনি নিজেই হেলিকপ্টার চালাতেন। ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে প্রেসিডেন্ট হিসাবে পিনেরা দায়িত্ব পালন করেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com