1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তানে রাজনৈতিক কার্যালয়ের বাইরে বিস্ফোরণ, নিহত ২৬

  • আপডেট টাইম :: বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণ নির্বাচনের ঠিক একদিন আগে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে দুইটি বোমা বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩০ জন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বুধবার প্রথম হামলাটি হয় বালুচিস্তান প্রদেশের পিশিন জেলায় একজন স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ের কাছে। দ্বিতীয় বিস্ফোরণটি হয় আফগানিস্তান সীমান্তবর্তী কিল্লা সাইফুল্লাহ শহরে প্রাদেশিক রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম (জেইউআই) এর একটি কার্যালয়ের কাছে।

প্রথম হামলায় ১৪ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন বলে জানান পিশিন জেলার ডেপুটি কমিশনার জুম্মা দাদ খান। কিল্লা সাইফুল্লাহর বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন শহরের ডেপুটি কমিশনার ইয়াসির বাজারি।

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ইতোমধ্যে এ ঘটনার বিস্তারিত প্রতিবেদন চেয়ে বেলুচিস্তানের শীর্ষ সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) তলব করেছে।

ইসিপির মুখপাত্র বলেছেন, এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পাকিস্তানজুড়ে শুরু হবে ১৬তম সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে ঘটল এই বোমা হামলা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com