1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সারা দেশে ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে: নৌ প্রতিমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : সারা দেশে ৩০৮টি নদী নাব্যতা হারিয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এম. আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

প্রতিমন্ত্রী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় নদী রক্ষা কমিশনের প্রকাশিত ‘বাংলাদেশের নদ-নদী: সংজ্ঞা ও সংখ্যা’ শীর্ষক বইয়ের তথ্য মতে, বাংলাদেশে বর্তমানে মোট নদীর সংখ্যা ১০০৮টি। পরবর্তী সময়ে জেলা প্রশাসক ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আরও নদীর সংখ্যা পাওয়া গেছে। প্রক্রিয়াটি চলমান আছে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশে ৯৩১টি নদী প্রবহমান রয়েছে। এর মধ্যে নাব্যতা হারিয়েছে এমন নদীর সংখ্যা ৩০৮টি।

তিনি বলেন, ঢাকা বিভাগে নাব্যতাহীন নদীর সংখ্যা ৮৫, রংপুর বিভাগে ৭১, রাজশাহী বিভাগে ১৮, বরিশাল বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ১১, সিলেট বিভাগে ১০, ময়মনসিংহ বিভাগে ২৬ ও খুলনা বিভাগে ৮৭টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com