1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জামায়াতে ইসলামী ও এমডব্লিউএম’র সঙ্গে জোট করবে পিটিআই

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান জামায়াতে ইসলামীর সঙ্গে খাইবার পাখতুনখাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের নির্দেশ দিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে দেখা করেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একটি প্রতিনিধিদল। এই দলে ছিলেন পিটিআইয়ের মুখপাত্র রউফ হাসান।

ইমরানের সঙ্গে দেখা করে এসে তিনি সাংবাদিকদের জানান, দলীয় প্রধান তাদের নির্দেশনা দিয়েছেন— নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লীগ-এন (পিএমএলএন) এবং বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সঙ্গে যেন কোনো ধরনের জোট গঠন না করা হয়। এর বদলে কেন্দ্রীয় সরকার গঠনে এমডব্লিউএমের সঙ্গে এবং খাইবার পাখতুন খাওয়ায় প্রাদেশিক সরকার গঠনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের নির্দেশ দিয়েছেন তিনি।

এরপর জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করে পিটিআই। তবে পাকিস্তান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় তথ্যসচিব কাইসার শরীফ সংবাদমাধ্যম জিও নিউজকে বলেছেন, খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের ব্যাপারে আজ ইসলামাবাদে পিটিআইয়ের সঙ্গে জোট গঠনের প্রস্তাব উত্থাপিত হয়েছে। কিন্তু তাঁরা এ ব্যাপারটি এখনো নিশ্চিত করেননি।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী নিজেদের মধ্যে আলোচনা করবে এবং পিটিআইকে এ ব্যাপারে অবহিত করবে।

জামায়াতের এ নেতা আরও বলেছেন, নির্বাচনের পরই দুই দল নিজেদের মধ্যে আলোচনা শুরু করে এবং খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনে পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের সরকার গঠনে ‘শর্তহীন ইতিবাচক’ সাড়া দেওয়ার সিদ্ধান্ত নেয়।

দলীয় প্রতীক না থাকায় পিটিআই’র প্রার্থীরা এবারের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

তবে পাকিস্তানের সংবিধানে রয়েছে, যেসব প্রার্থী স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন; নির্বাচনের ফলাফল ঘোষণা করার ৭২ ঘণ্টার মধ্যে যে কোনো দলে তাদের যোগ দিতে হবে এবং ওই দলের প্রতি আনুগত্য প্রকাশ করতে হবে।

কেন্দ্রীয় সরকার গঠনে যেই এমডব্লউএমের সঙ্গে পিটিআই যোগ দিতে যাচ্ছে— সেটি জাতীয় পরিষদের নির্বাচনে মাত্র একটি আসন পেয়েছে। কিন্তু পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীদের যেহেতু কোনো একটি দলে যোগ দিতে হবে। ফলে ইমরান খান একটি আসন পাওয়া এমডব্লিউএমের সঙ্গেই হাত মেলানোর নির্দেশ দিয়েছেন।

অপরদিকে খাইবার পাখতুনখাওয়ায় জামায়াতে ইসলামীর ব্যানারে সরকার গঠনের কথা বলেছেন ইমরান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com