1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

দলের মহাসচিবকে প্রধানমন্ত্রী পদে মনোনয়ন দিলেন ইমরান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : প্রধানমন্ত্রী পদে দলের মহাসচিব ওমর আইয়ুবকে মনোনয়ন দিয়েছেন পাকিস্তানের কারাগারে বন্দি পিটিআই চেয়ারম্যান ইমরান খান। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে কথা বলার পর গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন দলের নেতা আসাদ কায়সার।

আসাদ জানিয়েছেন, ইমরান ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপির বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের জন্য একটি তারিখ ঘোষণা করবেন। এছাড়া নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে বিক্ষোভ করতে সমমনা কয়েকটি দলের সঙ্গে জোট বাঁধার নির্দেশ দিয়েছেন ইমরান।

আসাদ আরও জানান, ‘আমরা চাই, সবাই একটি কৌশল নির্ধারণ করুক। কারণ জনগণের ম্যান্ডেট চুরি করা হয়েছে। এটি ছিল আমাদের ইতিহাসের সবচেয়ে খারাপ এবং সবচেয়ে কারচুপির নির্বাচন।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com