1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

মা-মেয়ের ব্যতিক্রমী প্রেমকাহিনি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯

বিনোদন ডেস্ক : বলিউডে এক ব্যতিক্রমি প্রেমকাহিনি আনছেন পরিচালক রমেশ ছিপ্পি। ছবির নাম ‘শিমলা মির্চি’। সম্প্রতি মুক্তি পেয়েছে এটির ট্রেলার। সেখানে ব্যতিক্রমি ওই প্রেমের এক ঝলক দেখা গেছে। ‘শিমলা মির্চি’-তে প্রথমবার একসঙ্গে দেখা যাবে বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী এবং এ প্রজন্মের রাজকুমার রাও ও দক্ষিণী ছবির তারকা রাকুলপ্রীত সিংকে।

ছবিতে হেমা রয়েছেন একজন সিঙ্গল মাদারের চরিত্রে। তার মেয়ের ভূমিকায় রাকুলপ্রীত। ছবির কাহিনিতে তাদের দুজনকেই রাজকুমার রাওয়ের প্রেমে পড়তে দেখা যাবে। শুরুতে মেয়েকে প্রোপোজ করার সময় আই লাভ ইউ বলতে গিয়ে রাজকুমারের তোতলামি। তারপর চিঠি পাঠালে সেটি গিয়ে পড়ে মায়ের হাতে। সেই থেকেই গল্পে ঢুকে পড়ে নতুন চরিত্র।

তিনজনের মধ্যে ভুল বোঝাবোঝি এবং শেষে বিয়ের জন্য বাড়িতে কথা বলতে যাওয়া। সেখানেও হেমার মুখে রয়েছে ব্যঙ্গাত্মক মন্তব্য। তবে পুরোটাই মজার মোড়কে। এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন হেমা মালিনী। ২০১১ সালে অমিতাভ বচ্চনের ‘বুডঢা হোগা তেরা বাপ’ ছবিতে শেষ দেখা গিয়েছিল তাকে। এরপর এই ছবিতে।

২০১৪ সালে শুরু হয়েছিল ‘শিমলা মির্চি’র শুটিং। পরিচালক রমেশ সিপ্পি অনেকদিন আগেই শুটিং শেষ করেছেন। ১৯৯৫ সালে এই পরিচালক শেষ ছবি নির্মাণ করেছিলেন ‘জামানা দিওয়ানা’। প্রায় দুই দশক পর ফিরলেন ‘শিমলা মির্চি’ নিয়ে। সেখানে দেখা যাবে শক্তি কাপুরকেও। আগামী ৩ জানুয়ারি ছবিটি মুক্তি পাওয়ার কথা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com