1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

প্যারোলে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডে রাজনৈতিক মামলায় দোষী সাব্যস্ত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্যারোলে মুক্তি পেয়ে রাজধানী ব্যাংককে তার প্রাসাদে পৌঁছেছেন।

বিলিয়নেয়ারকে একটি পুলিশ হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, যেখানে তিনি দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য এক বছরের জেল খেটেছিলেন।

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আট বছরের কারাদণ্ড হয়েছিল সিনাওয়াত্রার। ১৫ বছর স্বেচ্ছা নির্বাসন থেকে গত আগস্টে থাইল্যান্ডে ফিরে আসার সাথে সাথেই ৭৪ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রীকে আটক করা হয়েছিল। থাইল্যান্ডের রাজা পরে থাকসিনের সাজা কমিয়ে এক বছর করেন। অবশ্য স্বাস্থ্যগত সমস্যার অভিযোগ করে একটি রাতও তিনি কারাগারে কাটাননি। পুরো একটি বছর তিনি পুলিশ হাসপাতালে কাটিয়েছেন।

থাই কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স ও স্বাস্থ্যগত সমস্যার কারণে থাকসিন প্যারোলের যোগ্য। পর্যবেক্ষণ বা ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কিছু শর্তে তাকে মুক্তি দেওয়া হয়েছিল কিনা তা তারা জানায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com