1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

পাকিস্তান বিশ্বব্যাপী হাসির খোরাক হয়ে উঠেছে: ইমরান খান

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, ‘সব কারচুপির জননীর’ এখনই মৃত্যু হওয়া উচিত কারণ পাকিস্তান বিশ্বব্যাপী হাসির খোরাক হয়ে উঠেছে।

মঙ্গলবার ইমরানের সঙ্গে আদিয়ালা কারাগারে সাক্ষাৎ শেষে এই মন্তব্যের কথা জানিয়েছেন তার বোন আলেমা খান।

আলেমা খান জানিয়েছেন, তার ভাই চান দায়মুক্তির সংস্কৃতির অবসান হোক এবং আন্তর্জাতিকভাবে দেশের খ্যাতি রক্ষা করতে জনগণের মনোনয়নকে সম্মান করতে হবে।

ইমরান তার চিরচেনা শত্রু পিএমএল-এনকেও উপহাস করেছেন। ইমরানের উদ্ধৃতি দিয়ে আলেমা বলেন, ‘ভোটের সম্মান না দিয়ে ‘নির্বাচিতরা’ বুটকে সম্মান করেছে।

ইমরান বলেছেন, ‘নির্বাচনটি এতটাই নির্লজ্জ এবং অন্ধ ছিল যে নির্বাচকদের মাধ্যমে ‘নির্বাচিতদের’ বিরুদ্ধে দুর্নীতির মামলাগুলি বাদ দেওয়া হয়েছে। অপরদিকে পিটিআই চেয়ারম্যানকে মিথ্যা অভিযোগে ম্যারাথন বিচারের পর ৩২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com