1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা ‘আপা, আজকেই আসেন-১৮ কোটি মানুষ প্রস্তুত’: শেরপুরে জামায়াত নেতা কিবরিয়া শ্রীবরদীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ পোস্ট দিয়ে সাময়িক বরখাস্ত বিমানের কর্মকর্তা রাজধানীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট কুমিল্লা সীমান্তে ১০০ কেজি গাঁজা ও ২ হাজার বোতল ইস্কাফ জব্দ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে আনা হবে, না হয় কড়া নজরদারীতে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সয়াবিন তেলের দাম বাড়ল লিটারপ্রতি ৩ টাকা

শ্রীবরদীতে গাছের সাথে শত্রুতা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে লিচু বাগানের গাছ কেটে ফেলেছে দুবর্ৃত্তরা। সোমবার দিবাগত রাতে উপজেলা ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া গ্রামে ঐ ঘটনা ঘটে। এসময় ঐ গ্রামের সাবেক চেয়ারম্যান জহুরুল হক মজনু’র ১৮টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনার উপযুক্ত বিচার চান ভুক্তভোগী মজনু।
মঙ্গলবার দেখা যায়, ফল ধরার উপযোগি ১৬টি লিচু গাছ ও ২টি সাজনা গাছ কে বা কারা রাতের আধারে কেটে রেখে গেছে।
ক্ষতিগ্রস্থ মজনু বলেন, এলাকার ইউপি সদস্য সুলতান সরকারসহ কয়েকজনের সাথে আমার বাজারের সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। আমার ধারনা তারা লোকজন দিয়ে আমার গাছগুলো কেটে ফেলেছে ।
এ ব্যাপারে ইউপি সদস্য সুলতান সরকার বলেন, মজনু জোরপূর্বক ইউনিয়ন পরিষদের জমি দখলের পায়তারা করছে। আমি বাধা দেওয়ার কারণে নিজেদের গাছ নিজেরাই কেটে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
একই গ্রামের বাসিন্দা নুর ইসলাম মনির বলেন, মানুষের সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কিন্তু গাছ কাটা ঠিক হয়নি। যারা এ কাজ করেছে তাদের শাস্তি হওয়া দরকার।
এ ব্যাপরে শ্রীবরদী থানা অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com