1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ আসামির মৃত্যুদণ্ড, অন্য ৭ জনের যাবজ্জীবন ড.ইউনূস-আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন প্যারোলে মুক্তি পেয়ে স্বামীকে শেষ বিদায় জানালেন দীপু মনি ৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ফের ববির বিরুদ্ধে নির্মাতার অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার নায়িকা ইয়ামিন হক ববি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে যেমন খ্যাতি কুড়িয়েছেন, তেমনি নানা বির্তকেও নাম জড়িয়েছে তার। সর্বশেষ নির্মাতাকে মারধরের অভিযোগ উঠে, যা মামলা পর্যন্ত গড়ায়। এবার পরিচালক জয় সরকার ববির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন।

পরিচালক জয় সরকার তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, ‘ববি আমার এক প্রযোজকের কাছ থেকে ৪ লাখ টাকা সাইনিং মানি নিয়ে পরবর্তীতে আর সিনেমাটা করেন নাই। এর ফলে প্রযোজকের প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি হয়েছে। আমরা টেকনিশিয়ানরা পারিশ্রমিক থেকে বঞ্চিত হয়েছি একমাত্র ববির কারণে।’

মূলত, জয় সরকারের ‘আমার হৃদয়ের কথা’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েও কাজটি করেননি বলে অভিযোগ এই নির্মাতার।

নির্মাতা জয় সরকার জানান, চলতি বছরের ১১ জানুয়ারি বিকেলে ছিল সিনেমাটির মহরত। সেদিন অজানা কারণে মহরতে উপস্থিত হননি ববি। দীর্ঘ ৯ মাস পর কেন ববির বিরুদ্ধে এই অভিযোগ তুললেন জয় সরকার! এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিযোগটি মৌখিকভাবে পরিচালক সমিতিতে জানিয়েছি। শিল্পী সমিতির প্রাক্তন সাধারণ সম্পাদক জায়েদ খানকেও বিষয়টি জানিয়েছিলাম।’

এদিকে, পরিচালকের এসব অভিযোগ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন নায়িকা ববি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com