1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়ায় বালুমহাল নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা গুলিবিদ্ধ ‘দুঃখজনক, পরের বার ইনশাআল্লাহ’ ব্রাজিলের বিদায়ে নেইমারকে শ্রদ্ধা জানালেন অভিনেতা পলাশ শনিবারের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল: স্বাস্থ্যমন্ত্রী মেক্সিকোকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড অবসরের ইঙ্গিত দিয়ে নেইমার বললেন, ‘এখানেই শুরু, এখানেই শেষ’ কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসে ঝড়ে গেলো ৮ প্রাণ ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’

মিস ইন্ডিয়া বিজয়ী নিকিতা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

বিনোদন ডেস্ক : ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৪’ বিজয়ী হয়েছেন ভারতের মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল। বুধবার (১৬ অক্টোবর) রাতে মুম্বাইয়ে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে। নিকিতাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী নন্দিনী গুপ্তা।

এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দাদরার রেখা পান্ডে। দ্বিতীয় রানার আপ গুজরাটের আয়ুষী ডোলাকিয়া। মিস ওয়ার্ল্ডের বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন নিকিতা। মিস ইন্ডিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এসব তথ্য জানানো হয়েছে।

মুকুট জয়ের পর নিকিতা বলেন, ‘এই অনুভূতি ব্যাখ্যা করার মতো নয়। মুকুট পরার ঠিক আগে যে ঝাঁকুনি অনুভব করেছিলাম, তা এখনো কাটেনি। এটি এখনো আমার কাছে পরাবাস্তব মনে হচ্ছে। কিন্তু আমার বাবা-মায়ের সুখ আমাকে পরিপূর্ণ করেছে। এই যাত্রা কেবল শুরু, এখনো সেরাটা আসেনি।’

নিকিতা ষাটের অধিক নাটকে অভিনয় করেছেন। ‘কৃষ্ণ লীলা’ নামে ২৫০ পৃষ্ঠার একটি নাটকও রচনা করেছেন তিনি। মঞ্চের প্রতি তার আলাদা ভালোবাসা রয়েছে। সঞ্জয়লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন দেখেন এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com