1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাফার সৌসা জেলায় একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল।

বুধবার (২১ ফেব্রুয়ারি) একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আবাসিক ভবনটিতে আঘাত হানে। এই হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, হামলার শিকার ভবনটির পাশে ইরানের একটি স্কুল রয়েছে। বহুতল ভবনটির ছবি প্রকাশ করেছে তারা।

হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর তাৎক্ষণিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।

কাফার সৌসা জেলায় বেশ কয়েকজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার আবাস, নিরাপত্তা বাহিনীর শাখা, গোয়েন্দা বাহিনীর সদর দপ্তর ও ইরানী সাংস্কৃতিক কেন্দ্র রয়েছে। গত মাসে এ জেলার একটি ভবনে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন ইরানি কর্মকর্তা নিহত হয়েছিলেন।

সিরিয়ার ১২ বছরের গৃহযুদ্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সমর্থন দিয়ে আসছে ইরান। দামেস্কের প্রতি ইরান ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সমর্থনের কারণে সিরিয়ায় নিয়মিত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সিরিয়ায় ইরানি সামরিক শক্তি খর্ব করতে এসব হামলা চালাচ্ছে তেল আবিব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com