1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

স্টেডিয়ামে মৃত্যুদণ্ড কার্যকর করলো তালেবান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফগানিস্তানের একটি ফুটবল স্টেডিয়ামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে তালেবান। তালেবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

তালেবানের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, একটি হত্যা মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তাদের এই দণ্ড কার্যকর করা হয়েছে।

সুপ্রিম কোর্টের কর্মকর্তা আতিকুল্লাহ দারবিশ তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার স্বাক্ষরিত একটি মৃত্যু পরোয়ানা উচ্চস্বরে পড়ে শোনান। এরপরই উভয় ব্যক্তিকে গজনি শহরের স্টেডিয়ামে গুলি করে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দারবিশ বলেন, ‘এই দুই ব্যক্তিকে হত্যার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল… দেশের আদালতে দুই বছর বিচার চলার পর আদেশে স্বাক্ষর করা হয়েছে।’

দণ্ড কার্যকরের সময় পুরুষদের ভিকটিমদের পরিবার উপস্থিত ছিল। দণ্ড কার্যকরের আগে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, অপরাধীদের তারা ক্ষমা করতে রাজী আছে কিনা। তবে ভিকটিমদের পরিবার ক্ষমা করতে অস্বীকৃতি জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com