1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জাহাজে ‘সাবমেরিন অস্ত্র’ দিয়ে হামলার ঘোষণা হুতিদের

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ড্রোন নয়, এবার লোহিত সাগরে চলাচলরত জাহাজগুলোতে হামলা চালাতে ‘সাবমেরিন অস্ত্র’ ব্যবহারের ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতিরা। গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করতেই ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত জাহাজগুলোতে হামলা চালানো অব্যাহত থাকবে বলে বৃহস্পতিবার গোষ্ঠীটির প্রধান এ ঘোষণা দিয়েছেন।

ইরানের অনুগত হুতিরা নভেম্বর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে হুতিদের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে।

আব্দুল মালিক আল-হুথি টেলিভিশনে দেওয়া ভাষণে বলেছেন, ‘লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী এবং এডেন উপসাগরে অভিযান অব্যাহত, ক্রমবর্ধমান ও কার্যকর হচ্ছে।’ সাবমেরিন অস্ত্র ব্যবহারের ঘোষণা দিলেও এর বিশদ বিবরণ তিনি দেননি।

হুতিদের হামলার কারণে লোহিত ও আরব সাগর বাদ দিয়ে বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকা উপকূল দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে হচ্ছে। এতে বিশ্বব্যাপী জাহাজে পণ্য পরিবহন খরচ ১২ শতাংশ বেড়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com