1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী-গায়কসহ ৯ জন নিহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ভোজপুরি অভিনেত্রী আঁচল তিওয়ারি, গায়ক ছোটু পাণ্ডে মারা গেছেন। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিহারের কাইমুরে এ ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় মোট নয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ভোজপুরি সিনেমার আরো ৪ জন উঠতি অভিনয়শিল্পী রয়েছেন। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, একটি ট্রাক, এসইউভি গাড়ি ও মোটরসাইকেলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মারা যান ভোজপুরি গায়ক ছোটু পাণ্ডেসহ ৯ জন। এ দুর্ঘটনায়ই মৃত্যু হয়েছে অভিনেত্রী সিমরান শ্রীবাস্তবারও।

পাঞ্জাব কেশারির এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনাটি দেবকালির কাছে অবস্থিত জিটি রোডে ঘটেছে, এটি মোহনিয়া থানাধীন।

মোহনিয়ার ডিএসপি দিলীপ কুমার জানিয়েছেন, সোমবার মৃতদেহ শনাক্ত করা হয়েছে। মৃতদের মাঝে ভোজপুরি গায়ক বিমলেশ পাণ্ডে ওরফে ছোটু পাণ্ডে রয়েছেন। অন্যদের মধ্যে রয়েছেন— আঁচল তিওয়ারি, সিমরান শ্রীবাস্তব, প্রকাশ রাম, দাধিবল সিং, অনু পাণ্ডে, শশী পাণ্ডে, সত্য প্রকাশ মিশ্রা, বাগিশ পাণ্ডে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com