1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

চাঁদে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন-রাশিয়া

  • আপডেট টাইম :: বুধবার, ৬ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : কোনো একদিন চাঁদে মানুষ বাস করবে, এই আশায় ২০৩৩ থেকে ২০৩৫ সালের মাঝে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে চায় চীন ও রাশিয়া। মঙ্গলবার (৫ মার্চ) রাশিয়ায় বিশ্ব যুব উৎসবের এক আয়োজনে দেশটির মহাকাশ সংস্থা রসকসমস প্রধান ইউরি বরিসভ এ কথা বলেছেন। খবর রয়টার্সের।

বরিসভ বলেন, চীনা সহকর্মীদের সঙ্গে যৌথভাবে আজ আমরা সত্যিকার অর্থে গুরুত্ব দিয়ে বিবেচনা করছি ২০৩৩-২০৩৫ সালের মধ্যে চন্দ্রপৃষ্ঠে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাঠানো ও স্থাপনের বিষয়ে।

তিনি জানান, ভবিষ্যতে চাঁদে বসতি স্থাপন হলে সেখানে বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল যথেষ্ট নয়। তাই তারা পারমাণবিক শক্তির কথা ভেবেছেন।

এই বিদ্যুৎ কেন্দ্রটি মানুষের স্পর্শ ছাড়াই স্থাপন করতে হবে বলে জানান তিনি। তাই পারমাণবিক শক্তিতে চালিত একটি মালবাহী মহাকাশযান তৈরির পরিকল্পনাও করছে রাশিয়া।

এর আগে বেশ কয়েকবার মহাকাশে উচ্চাকাঙ্ক্ষীর কথা জানালেও সফলতার মুখ দেখেনি রাশিয়ার বিজ্ঞানীরা। এছাড়া চীন গত মাসে জানিয়েছে, তারা চাঁদে প্রথম চৈনিক মহাকাশচারী পাঠাতে চায় ২০৩০ সালের মধ্যে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com