1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

গাজায় যুদ্ধবিরতির আহ্বান, লন্ডনে হাজার হাজার মানুষের বিক্ষোভ

  • আপডেট টাইম :: রবিবার, ১০ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে শনিবার মধ্য লন্ডনে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। হাইড পার্ক কর্নার থেকে মার্কিন দূতাবাস পর্যন্ত মিছিলটি ছিল রাজধানীতে এ পর্যন্ত বছরের পঞ্চম বড় বিক্ষোভ।

বিক্ষোভের আগে মিছিলের সংগঠক বেন জামাল বলেন, ‘যতক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতি ডাকা না হয় এবং ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের কয়েক দশক ধরে চলা নিপীড়নের সাথে যুক্তরাজ্যের সব ধরনের সম্পর্কের অবসান না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ চালিয়ে যাব।’

গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে বলেছিলেন, ঘটনাগুলো ‘ভীতি প্রদর্শন, হুমকি এবং পরিকল্পিত সহিংস কর্মকাণ্ডে নেমে এসেছে।’

লন্ডনের মেট্রোপলিটন পুলিশ বিক্ষোভের সমালোচনা করে বলেছে, এই ধরনের ঘটনার পুলিশিং খরচ ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত চার কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com