1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

রাখাইনে জান্তার কর্নেলকে হত্যা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : রাখাইনের জাতিগত সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি (এএ) বলেছে, শুক্রবার রাখাইন রাজ্যের মিনবিয়া শহরে জান্তা বাহিনীর নবম সেন্ট্রাল মিলিটারি ট্রেনিং স্কুল থেকে পালিয়ে আসা সৈন্যদের ওপর হামলা চালিয়েছে তারা। হামলায় জান্তার লেফটেন্যান্ট কর্নেল ইয়ে তুত উইন এবং অন্য কয়েকজন সৈন্য নিহত হয়েছেন বলে দাবি তাদের।

সোমবার থাইল্যান্ডভিত্তিক মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগের চার দিনে মিয়ানমারের বিভিন্ন রাজ্যে দেশটির স্থানীয় বিদ্রোহী গোষ্ঠীগুলোর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হয়েছেন জান্তা সৈন্যরা। দেশটির কয়েকটি অঞ্চলে জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস (পিডিএফ) ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলো (ইএও) হামলা বৃদ্ধি করায় জান্তা একজন লেফটেন্যান্ট কর্নেলসহ বেশ কয়েকজন সৈন্য এবং কৌশলগত ঘাঁটির নিয়ন্ত্রণ হারিয়েছে।

ইরাবতি জানিয়েছে, পশ্চিমাঞ্চলীয় রাখাইন, কাচিন, স্যাগাইং ও মান্দালয় অঞ্চলে এসব হামলার ঘটনা ঘটেছে। পিডিএফ এবং ইএওর হামলায় জান্তার ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করেছে ইরাবতি। তবে সামরিক বাহিনীর হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে থাইল্যান্ডভিত্তিক এই সংবাদমাধ্যম।

১০ দিনের তীব্র লড়াইয়ের পর আরাকান আর্মির সদস্যরা গত ফেব্রুয়ারির শেষের দিকে স্কুলটির দখল নেয়। আরাকান আর্মির যোদ্ধাদের হামলার মুখে শহরটি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন জান্তা সৈন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com