1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

১৪ বছর আগে একই মালিকানাধীন ‘এমভি জাহান মনি’ জলদস্যুদের কবলে পড়েছিল

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

বাংলার কাগজ ডেস্ক : কেএসআরএম গ্রুপের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজ সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার ঘটনা এবারই প্রথম নয়। প্রায় ১৪ বছর আগে আরব সাগর থেকে জিম্মি হয় ‘এমভি জাহান মনি’ নামে এসআর শিপিংয়ের একটি পণ্যবাহী জাহাজ। সেসময় ১০০ দিন পর ২৫ বাংলাদেশিসহ জাহাজটি মুক্তি পায়। তবে কোন প্রক্রিয়ায় তারা মুক্তি পেয়েছিল সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মঙ্গলবার (১২ মার্চ) একই মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ ভারত মহাসাগর থেকে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। ওই জাহাজে থাকা ২৩ নাবিকও জিম্মি রয়েছেন।

এসআর শিপিং সূত্র জানায়, ২০১০ সালের ১১ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে যাত্রা করেছিল এমভি জাহান মনি। জাহাজটি সিঙ্গাপুর বন্দরে যাত্রাবিরতি করে এবং ২৭ নভেম্বর গ্রিসের উদ্দেশে রওনা হয়। ৫ ডিসেম্বর আরব সাগরে জিম্মি হয় জাহাজটি। পরে জলদস্যুরা জাহাজটি সোমালিয়ার উপকূলের কাছে নিয়ে নোঙর করে। সেসময় জাহাজে ২৪ জন নাবিক এবং ক্যাপ্টেনের স্ত্রী ছিলেন। ২৫ বাংলাদেশিসহ জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কাছে ১০০ দিন জিম্মি অবস্থায় ছিল।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেন, এর আগেও আমাদের কোম্পানির একটি জাহাজ জলদস্যুদের কাছে ১০০ দিন জিম্মি ছিল। নানা প্রক্রিয়ায় আমরা সেটি মুক্ত করে আনি। বর্তমানে জিম্মি থাকা জাহাজটি মুক্তির জন্য নানা প্রক্রিয়ায় জলদস্যুদের সঙ্গে মধ্যস্থতার চেষ্টা চলছে। পররাষ্ট্র ও নৌ পরিবহন মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com