1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

জাঞ্জিবার দ্বীপপুঞ্জে সামুদ্রিক কচ্ছপ খেয়ে ৯ জনের মৃত্যু, ৭৮ জন হাসপাতালে

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব আফ্রিকার স্বায়ত্তশাসিত দ্বীপাঞ্চল জাঞ্জিবার দ্বীপপুঞ্জে সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়ে আট শিশুসহ নয় জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়া আরো ৭৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাঞ্জিবার দ্বীপপুঞ্জের পেমবা দ্বীপে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে। গত ৫ মার্চ দ্বীপে একটি ভোজ আয়োজনে লোকজন কচ্ছপের মাংস খেয়েছিল। ঐ অঞ্চলে সামুদ্রিক কচ্ছপের মাংসকে একটি সুস্বাদু খাবার হিসেবে বিবেচনা করা হয়। যদিও সবাই জানে, কচ্ছপের মাংস খেলে খাদ্যে বিষক্রিয়া হওয়ার ঝুঁকি রয়েছে।

মকোয়ানি জেলার মেডিক্যাল অফিসার ডা. হাজি বাকারি বলেন, গবেষণাগারে পরীক্ষা করে দেখা গেছে যারা মারা গেছেন, তাদের সবাই সামুদ্রিক কচ্ছপের মাংস খেয়েছেন। খুব বিরল হলেও কচ্ছপের মাংস বিষাক্ত হতে পারে, যেটিকে চেলোনিটক্সিজম বলে। এ থেকে খাদ্যে বিষক্রিয়া হয়।

কচ্ছপের শরীরে কোথা থেকে চেলোনিটক্সিজম আসে, তা এখনো জানা যায়নি। তবে কচ্ছপ বিষাক্ত শ্যাওলা খেয়ে থাকে। ঐ শ্যাওলা থেকে কচ্ছপের শরীরে বিষ জমতে পারে।

ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিন থেকে বলা হয়, ‘চেলোনিটক্সিজম খুবই বিরল। তবে সামুদ্রিক কচ্ছপ খেলে কখনো কখনো তা থেকে প্রাণঘাতী খাদ্যবিষক্রিয়া হতে পারে। আক্রান্তদের শরীরে গ্যাস্ট্রোইনটেস্টাইনালের মতো উপসর্গ দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, সামুদ্রিক কচ্ছপের শরীরের সব অংশই বিষাক্ত হতে পারে। এই বিষক্রিয়ায় মানুষ মাঝারি থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়তে পারে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com