1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে মোহাম্মদ মোস্তফাকে নিয়োগ দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বৃহস্পতিবার (১৪ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ৬৯ বছর বয়সী মোস্তফা এখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) জন্য একটি নতুন সরকার গঠনে কাজ করবেন। অধিকৃত পশ্চিম তীরের কিছু অংশে পিএ-এর সীমিত ক্ষমতা রয়েছে। মুস্তফা দীর্ঘ সময় ধরে ফিলিস্তিনের অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

তিনি জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডক্টরেট ডিগ্রিধারী এবং বিশ্বব্যাংকে ১৫ বছর কাজ করেছেন।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি অধিকৃত পশ্চিমতীরে ক্রমবর্ধমান সহিংসতা এবং গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার কারণে পদত্যাগের ঘোষণা দেন ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com