1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

ভারতে লোকসভা নির্বাচনের আগে কমলো জ্বালানির দাম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।

শুক্রবার (১৫ মার্চ) থেকেই নতুন দাম কার্যকর হবে।কলকাতায় পেট্রোলের নতুন দাম লিটার প্রতি হবে ১০৪ দশমিক ০৩ রুপি আর ডিজেল ৯০ দশমিক ৭৬ টাকা।

দেশটির বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি রান্নার গ্যাসের দামও ১০০ রুপি কমিয়েছে মোদি সরকার। কিন্তু প্রায় দুই বছর ধরে তেলের দাম চড়া এবং স্থির রয়েছে। পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ রুপির ওপরে। ডিজেল ৯০ রুপির বেশি। পেট্রোলের দাম দিল্লিতে এখন ৯৪ দশমিক ৭২ রুপি। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম রাজধানীতে ৮৭ দশমিক ৬২ রুপি। রাজস্থানে বিজেপি সরকার পেট্রোল ও ডিজেলের ওপর ভ্যাট কমিয়ে দিয়েছে ২ শতাংশ করে।

এ বিষয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি লিখেছেন, পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ২ রুপি করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, মোদিজি আবারও প্রমাণ করেছেন যে ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণই তার সব সময়ের লক্ষ্য।

সূত্র: এনডিটিভি, আনন্দবাজার

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com